ভোট প্রচারের মাধ্যমে জনসংযোগে ব্যস্ত কংগ্রেস ও তৃণমূল
খবর দিনভর, কলকাতা: বৈষ্ণবনগর 54 বিধানসভার অন্তর্গত বেদরাবাদ অঞ্চলের বিভিন্ন বুথে বুথে ও বিভিন্ন এলাকায় দিনভর জনসংযোগ ও প্রচারে কংগ্রেস মনোনীত প্রার্থী মামুনী মন্ডল ৷
আজ বৈষ্ণবনগর এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগ করার লক্ষে প্রথমে বৈষ্ণবনগর শিব মন্দির তারপর সেই মন্দিরে প্রার্থনা সেরে বৈষ্ণবনগর সংলগ্ন এলাকা পায়ে হেটে জনসংযোগ এর উদ্দেশ্যে তিনি বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন । সাধারণ মানুষের কাছে উন্নয়নের বার্তা তুলে ধরে একবার কংগ্রেসের ওপর ভরসা রাখার আবেদন জানান ৷ এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচারে নেমে সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানান এবার বৈষ্ণবনগর 54 বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছি এটা আমার পরিচিত এলাকা হলেও ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য পথে নেমেছি। মানুষ ঠিক করবেন কাকে ভোট দেবেন তবে আমি আশাবাদী আমাকে এলাকার জনসাধারণ বিপুল ভোটে ভোট দিয়ে জয়ী করবেন ৷ এছাড়াও প্রচারে ছিলেন বেদরাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধান সিটু সেখ তিনিও জানান আমরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষের কথা শুনছি এবং প্রচুর মানুষের সমর্থন পাচ্ছি এবং বলেন আমরা আমাদের কংগ্রেসের প্রার্থী মামুনি মন্ডলকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়ী করবো ৷
বরানগর পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে ভোট প্রচার করলেন সায়ন্তিকা ব্যানার্জি। আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ এর বরানগর কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী সায়ন্তিকা। যিনি এর আগে এই একই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছিলেন। এবার সেই কেন্দ্রেই আবারো প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই জনসংযোগে জোর দিচ্ছেন। একটি সুতি শাড়ি গায়ে দিয়ে সকাল সকাল পায়ে হেঁটে তার কেন্দ্র ঘুরে দেখছেন। আজ বরানগর পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দর্জিপাড়া মোড় থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার শুরু করেন। শুরুতে ই এলাকারই এক মন্দিরে পুজো দিয়ে আজকের জনসংযোগ কর্মসূচি তা শুরু হয়।। দুইয়ের পল্লী এলাকায় সম্পন্ন হয় আজকের জনসংযোগ এই কর্মসূচি।
ঢাক ঢোল বাজিয়ে দলীয় কর্মীদের উচ্ছ্বাসে যেন বরানগরের তৃণমূল প্রার্থীর লড়াইয়ের উচ্ছ্বাস এবং আগ্রহ দেখা যায় প্রার্থীর মুখেই। এ প্রখর রোদের দাবদাহের মাঝেও এক গাল হাসি নিয়ে 28 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তার ভোটারদের কাছে আগামী পাঁচ বছর আরো কাজ করবার সুযোগ যে আবেদন করেন তিনি। ওয়ার্ডের কাউন্সিলর সহ বহু দলীয় কর্মী সমর্থকরা এই মিছিলে পা মেলান। প্রার্থীকে দেখবার জন্য সকাল সকাল রাস্তার মোড়ে মোড়ে ভিড়ও জমান বহু মানুষ। প্রবীণ ভোটারদের কাছে যেমন তিনি আশীর্বাদ চেয়ে নেন। তেমনি কচিকাচাদের সাথে খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায় তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।

Comments
Post a Comment