সারা বাংলা সার্ভেয়ার (আমিন) অ্যাসোশিয়েশনের উদ্যোগে উৎযাপিত হল জাতীয় সার্ভে দিবস


সারা বাংলা সার্ভেয়ার (আমিন) অ্যাসোশিয়েশনের উদ্যোগে উৎযাপিত হল জাতীয় সার্ভে দিবস

নিজস্ব প্রতিনিধি, হরিপাল : রবিবার হুগলীর হরিপালে, হরিপাল লোকমঞ্চে সারা বাংলা সার্ভেয়ার (আমিন) এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক আলোচনাসভা'র আয়োজন করা হয়। এদিন হরিপাল লোকমঞ্চে জাতীয় সার্ভে দিবস পালন করা হয়। 

সারা বাংলা সার্ভে দিবসে সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার বিধায়ক ডাঃ করবী মান্না মহাশয়া ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।

এদিন সভায় ভাষণে মন্ত্রী বলেন, সকল সার্ভে বন্ধুরা একছাদের তলায় আসুন, আপনাদের জন্যে রাজ্য সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায়, আমি চেষ্টা করবো।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?