পুনরাশ চালু হতে চলেছে ভাটপাড়া রিলায়েন্স জুটমিল

 



নিজস্ব প্রতিনিধি  :  ভাটপাড়া রিলায়েন্স  জুট মিল গত ২৭ শে জানুয়ারি, ২০২২ তারিখ থেকে বন্ধ ছিল। মূলতঃ কাঁচা পাট এর সংকটের কারণে এই মিল বন্ধ হয়ে যায়। গত 6 ই মে শ্রমমন্ত্রী শ্রী বেচারাম মান্না , অতিরিক্ত শ্রম কমিশনার শ্রী তীর্থঙ্কর সেনগুপ্ত, বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম, আট ইউনিয়ন এর প্রতিনিধি ও জুট মিলের নতুন মালিকপক্ষ উপস্থিত ছিলেন। আগামীকাল 8 ই মে থেকে মিল পুনরায় চালু করার সিদ্ধান্ত হয় আজকের ত্রিপাক্ষিক বৈঠকে। ৪২০০ শ্রমিক এই মিল চালু হওয়ার কারণে উপকৃত হবেন। মালিকপক্ষ আগামী এক বছরের মধ্যে বকেয়া পাওনা মিটিয়ে দিতে রাজী হয়েছে। এই মিল চালু হওয়ার ফলে এলাকায় খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?