মানুষ মানুষের জন্য নেহেরু নগর হোয়াটসঅ্যাপ গ্রুপ এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন


 সুফল চন্দ, শ্রীরামপুর, ৩ জুলাই ২০২২ :


রবিবার শ্রীরামপুরের কৃষ্ণকুঞ্জ অ্যাপার্টমেন্টে মানুষ মানুষের জন্য whatsapp গ্রুপের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন হয়। উপস্থিত ছিলেন মানুষ মানুষের জন্য নেহেরু নগর whatsapp গ্রুপের সর্বভারতীয় সভাপতি মানিক দে, মানুষ মানুষের জন্য নেহেরু নগর whatsapp গ্রুপের যুগ্ম সম্পাদক চক্রবর্তী ও পূর্ণেন্দুচন্দ্র দত্ত সহ আরো অন্যান্য সদস্যরা। 


জানা যায় গ্রুপের মাধ্যমে এক কর্মসূচি দেশের প্রতিটি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে যেখানে আগামী দুর্গাপূজোয় বোধনের দিনে সোশ্যাল মাতৃ বন্দনা আয়োজন করা হবে এবং তার সাথে সাথে গত বছরের মতো এই বছরেও "কোভিড বিধি শারদ সম্মান ২০২২" প্রতিযোগিতা করার টা হবে।


ষষ্ঠীর দিনে মা দুর্গাকে বরণ করার সাথে সাথে এলাকার দুঃস্থ মাকে প্রতি মাসে আর্থিক সহযোগিতা করার মাধ্যমে সেইসব মায়ের মুখে হাসি ফোটাতে হবে।


এইসব কর্মকাণ্ড অফিসিয়াল ভাবে রবিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মানুষ মানুষের জন্য whatsapp গ্রুপ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হল।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?