মাহেশের রথের মেলায় উপচে পড়ল ভিড়

 






সুফল চন্দ, শ্রীরামপুর, রবিবার, ১০ জুলাই ২০২২ : 


গত দু বছরের যে করোনার রাস তা কাটলো ২০২২ এ এর রথের মেলায়। রবিবার ছুটির দিন, এই দিন রথের মেলা দেখা গেল উপচে পড়া ভিড়। মানুষের মধ্যে মেলায় আসার এক আনন্দ স্ফূর্তি দেখা গেল। রবিবার ছুটির দিনে মেলায় আসা স্বাভাবিক ঘটনা। গত শনিবার গেল উল্টো রথযাত্রা, জগন্নাথ দেব তার পরিবারকে নিয়ে নিজের বাড়িতে প্রবেশ করেছে। তাকে দেখতে অগণিত ভক্তের আগমন এবং তার সাথে মেলায় আসার আবেগ জড়িয়ে পড়েছে। 


বলাই বাহুল্য যে, গত দু'বছর রথযাত্রা উৎসব বন্ধ হওয়া এবং মানুষের আবেগ মেলাতে   না আসতে পারা দুটোই যেন এই  বছর রথযাত্রা এবং মেলা উপভোগ করার মাধ্যমে সাধারন মানুষেরা তা মিটিয়ে নিলো। এদিন দেখা গেল জিটি রোডের প্রচন্ড গাড়ির কারণে যাতে যানজট না হয় তাই সেই বিষয়ে নজর দিয়েছে প্রশাসন।


৬২৬ বছরে পড়লো রথযাত্রা এবং মেলা উৎসব। এই দিন রথের মেলায় দেখা গেল সতর্কীকরণ বোর্ড।  যেখানে করোনাবিধি থেকে শুরু করে গর্ভবতী নারীদের এবং নাগরদোলায় চড়ার নানারকম বিধিনিষেধ দেওয়া আছে। আগামী এক মাস ব্যাপী চলবে মাহেশের রথের মেলার উৎসব।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?