সিসিটিভি ক্যামেরা ভেঙে চুরি : সিঙ্গুর


 


নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর : এলাকার একাধিক সি সি টিভি ক‍্যামেরা ভেঙ্গে জুয়েলারী দোকানের  স‍্যাটার কেটে চুরীর ঘটনায় চাঞ্চল‍্য ছড়াল সিঙ্গুরের মির্জাপুর -বাঁকিপুর এলাকায়।যদিও একটি সি সি টি ভি  ক‍্যামেরায় চুরির ঘটনা ধরা পড়েছে । দোকান মালিকের দাবি শুক্রবার মধ‍্যরাত প্রায় দেড় ঘন্টা ধরে ৪-৫জনের দুঃস্কৃতি অপরাশেন চালায় দোকানে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।। 


দোকান মালিকের দেওয়া সি সি টিভি ক‍্যামেরার ভিডিও তে  দেখা যাচ্ছে চার পাঁচ জনের দুষ্কৃতি ভারি কিছু জিনিস দিয়ে রাস্তার ধারে একটি দোকানের শাটার ভাঙার চেষ্টা করছে। প্রায় দেড় ঘন্টার অপারেশনে দোকানের  শাটার কেটে কাঁচ ভেঙে শোকেস থেকে বিভিন্ন গহনা একটি কঞ্চি দিয়ে বেড় করে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ।  ঘটনার জেড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাড়ির সাথেই দোকান সিঙ্গুরের মির্জাপুর গ্রামের বাসিন্দা চরণ হালদারের। আজ সকাল বেলা ঘুম থেকে উঠে এই ঘটনায় হতবাক ব্যবসায়ী।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?