চৌপাহারি জঙ্গলের ধল্লামোরের কাছে গলাকাটা যুবকের মৃতদেহ উদ্ধার ইলামবাজার থানা পুলিশের


 

চৌপাহারি জঙ্গলের ধল্লামোরের কাছে গলাকাটা যুবকের মৃতদেহ উদ্ধার ইলামবাজার থানা পুলিশের


অরবিন্দ মন্ডল, ইলামবাজার, বীরভূম, ১১ সেপ্টেম্বর ২০২২ :  ইলামবাজার চৌপাহাড়ী জঙ্গলে  গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে সেখ সালাউদ্দিন (২১) নামে এক যুবক কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে।


এই ঘটনায় সেখ সালমান নামে এক যুবককে জিঙ্গাসা বাদ করার জন্য পুলিশ  আটক করেছে।ইলামাবাজার থানায় জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী সহ অন্যান্য আধিকারিকেরা সালমান কে জিঙ্গাসা বাদ করছেন। প্রশাসনের ম্যারাথন জেরায় শালমান স্বীকার করে নেন তিনি সেখ সালাউদ্দিনকে খুন করেছেন।


সালাউদ্দিনের পরিবার সূত্রে খবর রাত্রে ফোনে 30 লাখ টাকার মুক্তিপণ দাবি করেছিল সালমান। পুলিশের জেলায় সালমান বলেন ইটভাটা করতে গিয়ে মার্কেটে বেশ কিছু টাকা   ঋণ হয়েছে। তাই সেই ঋণ পরিশোধের জন্য এই সালমান কে খুন করেছে। পুলিশ আরো তদন্ত করছে এর সঙ্গে কেউ জড়িত আছে কিনা।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?