নবমীর রাত্রে কোন্নগরের দূর্গা পূজার মন্ডপে আগুন


 


খবর দিনভোর নিউজ ডেস্ক , কোন্নগর: বাঙালির আবেগ দুর্গাপুজোর শেষ রাত নবমীর রাত। মঙ্গলবার নবমীর দিন সন্ধ্যার দিক দিয়ে কোন্নগর পল্লীশ্রী দুর্গাপুজো কমিটির মন্ডপে আগুন লাগে। কোন্নগর পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডে পল্লীশ্রী দুর্গাপূজা কমিটি এই বছরে তাদের মন্ডপ কে গ্রামের পরিবেশ হিসাবে তৈরি করার জন্য খড়, কাপড় ও বাঁশ ব্যবহার করে।


সন্ধ্যার সময় এই পূজোর মন্ডপে আগুন লাগলে দ্রুত গতিতে  ছড়িয়ে পড়ে, তার ফলে মন্ডপের অধিকাংশ জায়গা পুড়ে যায়। আগুন লাগার পর সেটা দেখে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য জল ঢালে। পরে ফায়ার ব্রিগেডকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে কিভাবে আগুন মণ্ডপে লাগল সে বিষয়টা বুঝে উঠতে পারছে না কেউই।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?