সড়ক ঘটনার কবলে পড়ে ২ জনের মৃত্যু


 নিজস্ব প্রতিনিধি, হুগলি: সোমবার সকালে শ্রীরামপুর বাঙ্গিহাটি মোড়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল দুজন ব্যক্তির। জানা যায় যে দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে তাদের নাম হলো শংকর মালিক এবং জয়ন্ত মালিক। 

জানা যায়, সোমবার সকালে একটি ট্রাক দ্রুত গতিতে চালিত অবস্থায় থাকার দরুন একটি বাইককে ধাক্কা মারে, সেই বাইকে থাকা ব্যক্তিটি তার ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিল এবং দ্রুতগতিতে আসা ট্রাকটি ধাক্কা মারায় বাইক আরোহীর মৃত্যু ঘটে এবং তার সঙ্গে থাকা ছেলেটি রাস্তায় ছিটকে পড়ে গিয়ে আহত হয়। সেই ছেলেটিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত গতিতে আসার ট্রাকটি শুধুমাত্র বাইককে নয় তার সাথে একটি মারুতি ভ্যান কে এবং সাইকেলসহ একটি ব্যক্তিকেও ধাক্কা মারে এবং মৃত্যু হয় তাতে  ও আরো দুটি বাইককে ধাক্কা মারে । তার ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ওখানকার জনতারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় দুজনের মৃত্যু হলেও তিনজন গুরুতর আহত হয়ে পড়লে শ্রীরামপুর থানার পুলিশ আহতদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?