বঙ্গজননী বাহিনীর উদ্যোগে বিশ্ব নারী দিবস উদযাপন


 বঙ্গজননী বাহিনীর উদ্যোগে বিশ্ব নারী দিবস উদযাপন


সুফল চন্দ, হুগলি: রাজ্য সভানেত্রী মালা রায়ের নির্দেশে হুগলী -চুচুড়া শহর বঙ্গজননী বাহিনীর উদ্যোগে এবং বিধায়ক অসিত মজুমদারের তত্ত্বাবধানে ৮ ই মার্চ বুধবার আয়োজিত হল বিশ্ব নারী দিবস।

এই বিশ্ব নারী দিবস এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হল। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা বঙ্গজননী বাহিনীর সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জী,বর্তমান ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, গৌরিকান্ত মুখার্জি সহ অন্যান্য কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্যরা।


এই শোভাযাত্রা জলের ট্যাঙ্ক- বালীরমোড় থেকে কারবালা মোড় পর্যন্ত হয়। শোভাযাত্রার শেষে কারবালা মোড়ে এক সংস্কৃতি অনুষ্ঠান হয়। এই শোভাযাত্রায় মহিলারা বিভিন্ন পেশার মানুষ সাজে, যেখানে কেউ কেউ অভিনেত্রী,ডাক্তার, নার্স, শিক্ষিকা, কেউ আবার সেজেছে মারাঠি, অসমিয়া, রাজস্থানী নারী।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?