আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে মৃ*ত্যু হল গঙ্গাসাগরের এক পরিযায়ী শ্রমিকের* ।


 *আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে মৃ*ত্যু হল গঙ্গাসাগরের এক পরিযায়ী শ্রমিকের* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মৃ*ত্যু হল এক যুবকের। মৃ*ত যুবকের নাম সঞ্জয় কুমার মাইতি (৩২)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের কোম্পানির ছাড় এলাকায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটা ঘটে আসামের করিমগঞ্জ এলাকায়। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃ*ত বলে ঘোষণা করেন। রাতে খবর আসে গ্রামের বাড়িতে। পরিবারের লোকজনেরা শুক্রবার সকালে করিমগঞ্জ এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। ময়নাতদন্তের পর শনিবার সন্ধ্যায় তার দেহটি গ্রামের বাড়িতে পৌঁছবে।

মৃ*তের বাবা সুভাষ মাইতি জানান, গরিবের সংসার। আমার তিন ছেলে পরিযায়ী শ্রমিকের কাজ করে। মেজ ছেলে সঞ্জয় মাইতি। তারা আসামের করিমগঞ্জ এলাকায় কাজে গিয়েছিল। সারাদিন কাজ সেরে আমার ছেলে সঞ্জয় সহ ৬ জন সহকর্মী বৃহস্পতিবার রাতে তাঁবুতে শুয়েছিল। সেই সময় একটি গাড়ি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁবুর উপর উঠে যায়। সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যায় আমার ছেলে সঞ্জয়কে চিকিৎসকরা মৃ*ত বলে ঘোষণা করেন।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?