*মন্দির থেকে গয়না সহ টাকা চুরি, তদন্তে নলহাটি থানার পুলিশ*


 *মন্দির থেকে গয়না সহ টাকা চুরি, তদন্তে নলহাটি থানার পুলিশ*

খবর দিনভোর, নিজস্ব সংবাদদাতা, বীরভূম:-রাতের অন্ধকারে এলাকার একটি প্রাচীন মঠের মন্দিরের তালা ভেঙ্গে বিগ্রহের গহনা সহ প্রণামী বাক্সের টাকা চুরি করে নিয়ে গেলো দুষ্কৃতীরা। চুরির ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার জগধারী গ্রামের মহানির্বাণ মঠে। মঙ্গলবার মঠের কর্মচারীরা চুরির বিষয়টি জানতে পারেন। তারা দেখেন মন্দিরে থাকা বিগ্রহের গহনা নেই। ভাঙ্গা অবস্হায় পড়ে রয়েছে সেখানে থাকা প্রণামী বাক্স। এরপর চুরির বিষয়টি পুলিশে জানানো হয়। খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মঠে থাকা সিসি টিভি ক্যামেরার তার কেটে দেয় চোরেরা।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?