*_পুলিশের গাড়ির ধাক্কায় মৃ*ত্যু পুলিশ কর্মীর_*
*_পুলিশের গাড়ির ধাক্কায় মৃ*ত্যু পুলিশ কর্মীর_
খবর দিনভোর, বিনয় প্রকাশ, নদীয়া:পুলিশের গাড়ির ধাক্কায় মৃ*ত্যু হল আরেক পুলিশকর্মীর। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ৩৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার দেবগ্রাম রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলায় কর্মরত শেখ শামীম রেজ্জা নামে এক পুলিশ আধিকারিক মঙ্গলবার রাতে মায়ের জন্য ওষুধ আনতে বাড়ি থেকে বের হচ্ছিলেন। এসময় কালীগঞ্জ থানার পুলিশের গাড়ি তাকে ধাক্কা দেয়। ঘটনার পর পুলিশ সদস্যদের পুলিশ গাড়িতে করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। পুলিশ সদস্যের মৃত্যুর পর তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা পরিবারের একজনকে চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে জ্যাম অপসারণ করা হয়। নিহত পুলিশ সদস্যের লা*শ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments
Post a Comment