পথ দুর্ঘটনায় মৃ*ত ২*


 *পথ দুর্ঘটনায় মৃ*ত ২* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মাথাভাঙ্গা:বুধবার গভীর রাতে মাথাভাঙ্গা দুই ব্লকের ঘোকসাডাঙ্গা ছোটো শিমুলগুরি এলাকায় পথ দুর্ঘটনায় মৃ*ত্যু হলো দুজনের।দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।একজন ঘটনাস্থলেই মৃ*ত্যু হয়।গুরুতর জখম অপরজনকে ঘোকসা ডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃ*ত বলে জানায়।

এক টোটো চালক জানায় মেলা থেকে বাড়ি ফেরার পথে বিষয়টি নজরে আসে পুলিশ ওই টোটো চালককে গুরুতর জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ করলে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসকরা মৃ*ত বলে জানায়। নন্দন বর্মন এবং নারায়ণ বর্মন নামে দুজনের এই পথ দূর্ঘটনায় মৃ*ত্যু হয়েছে। আরো জানা গিয়েছে তাদের বাড়ি, নারায়ন বর্মণের উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতের সুতারপাড়া এলাকায় ও নন্দনের বাড়ি প্রেমেরডাঙার ধলোগুড়ি এলাকায়, তাদের দুজনের বয়স আনুমানিক ১৮। পরিবার সূত্রে খবর, এদিন লতাপাতা গ্রামের কুশিয়ারবাড়িতে রাসমেলা থেকে বাইকে করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দারা বা পুলিশ, কেউই কিভাবে দুর্ঘটনা হয়েছে সেই বিষয়ে কিছু জানায়নি, ঘোকসাডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃ*তদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়, সঙ্গে মৃ*ত যুকবকের বাইক থানাতে নিয়ে আসে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?