*_একি অবস্থা ! নিজের ঘরেই নিজে আগুন ধরিয়ে দেয় এক মহিলা_*


 *_একি অবস্থা ! নিজের ঘরেই নিজে আগুন ধরিয়ে দেয় এক মহিলা_* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:দমদম সাতগাছিতে ফ্ল্যাটের মধ্যে প্রতিনিয়ত নিজের ঘরের বারান্দায় আগুন ধরিয়ে দেয় এক মহিলা আবাসিক । সেই ঘটনার বিষয়ে বলতে গেলেই নিজের গলায় ছুরির আঘাত করে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আবাসনে । ঘটনাস্থলে নাগেরবাজার থানার পুলিশ ।

দমদম সাতগাছি এলাকায় আনন্দবিহার আবাসনের দু'নম্বর ব্লকের তিন তলায় একটি ফ্ল্যাটের বারান্দায় দীপা রায় নামে এক মহিলা নিজেই আগুন ধরিয়ে দেয় কয়েকদিন ধরে । আবাসনের অন্য আবাসিকদের দাবি যেকোনো দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে । ঠিক সেরকমই আজকে যখন এরকম ঘটনা ঘটান তিনি, আবাসনের অন্য আবাসিকরা তার ফ্ল্যাটে গিয়ে জানতে চায় কেন প্রত্যেকদিন তিনি এরকম ঘটনা ঘটাচ্ছেন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনদিন । ঠিক সেই সময় আচমকা দীপা রায় ছুরি বের করে ভয় দেখাতে থাকে । পরবর্তীতে নিজের গলায় ছুড়ির কো*প মারে ওই মহিলা। তার স্বামী তাকে বাঁচাতে গেলে তিনিও অল্পবিস্তার আ*হত হয় ছুরির আঘাতে । এরপর আবাসিকরা নাগেরবাজার থানার পুলিশকে খবর দেয় । ঘটনাস্থলে নাগরবাজার থানার পুলিশ এসে ওই মহিলা কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে । নাগরবাজার থানার পুলিশ জানতে পেরেছে মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা, যার জেরেই এই ঘটনা ঘটাচ্ছিলেন । ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই আবাসনে । সমস্ত ঘটনা খতিয়ে দেখছে নাগরবাজার থানার পুলিশ, আবাসনের অন্য আবাসিকদেরকেও গোটা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ।।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী