*বিজেপির আইন অমান্য কর্মসূচিতে তুলকালাম


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত ব্যারাকপুরে আজ অর্থাৎ সোমবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে *আইন অমান্য* কর্মসূচি হয়। এ কর্মসূচিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ ব্যারাকপুর সাংগঠনিক জেলার সমস্ত বিজেপি নেতা সহ কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিল। পুলিশ কমিশনারেট এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হচ্ছে এই চিন্তাধারাকে মাথায় রেখেই সোমবার বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে সিপি অফিস অভিযান হয়। এই অভিযান শুরু হলেও কিছু সময়ের পর শুরু হয় বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি। তারপরেই শুরু হয় তুলকালাম, যেখানে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি পাল্টা পুলিশও করে লাঠিচার্জ। এতে আহত হয় বিজেপি কর্মী। পুলিশের ওপর এই হামলার অভিযোগে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?