*শিলিগুড়ি মেয়রের উপস্থিতিতেই উদ্বোধন সুস্বাস্থ্য কেন্দ্রের*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ির ১৩ নং ওর্য়াডে সুসাস্থকেন্দ্র উদ্বোধন হয়ে গেল। এদিন সকালে এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। উদ্বোধন মুহূর্তে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহাশয়, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা এম এমআইসি মানিক দে,এছাড়া এম এম ই সি কাউন্সিলরগন এবং ওর্য়াড কমিটি ও উক্ত ওয়ার্ডের বাসিন্দারা। ফিতে কেটে এই সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মেয়র গৌতম দেব।শিলিগুড়ি পুর নিগমের ওয়ার্ড গুলির মধ্যে উল্লেখযোগ্য ওয়ার্ড গুলির মধ্যে এই ওয়ার্ডটি পড়ে। এই ওয়ার্ড এর উপর দিয়ে জনবহুল রাস্তার সেবক রোডে যাওয়া যায়। ওয়ার্ড এর মধ্যে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ার কারণে ওয়ার্ডের বাসিন্দারা যথেষ্ট খুশি। চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সুবিধা এখন ওয়ার্ড এর মধ্যেই পেয়ে যাবেন ওই ওয়ার্ডের বাসিন্দারা।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?