*ইডি বাজেয়াপ্ত করল হেমন্ত সোরেনের বিদেশী গাড়ি!*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, ঝাড়খন্ড:তল্লাশি অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেনের বিলাসবহুল বিদেশি গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। সোমবার সকাল থেকে হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে শুরু হওয়া অভিযানে ওই বিএমডব্লিউ গাড়ি এবং কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয় বলে ইডি সূত্রের খবর।ইডি মোট ন’বার তলব করলেও প্রতি বারই তা এড়িয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।যদিও ইডির তল্লাশি অভিযান শুরুর সময়ে হেমন্ত সোরেন তাঁর দিল্লির বাড়িতেই ছিলেন। পরে নিরাপত্তরক্ষীদের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। সন্ধ্যায় বিমানে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ফিরে আসেন তিনি। এরপরেই জেএমএমের তরফে একটি বিবৃতিতে দাবি করা হয়, ইডির তল্লাশিতে কিছুই মেলেনি।এদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে, ইডির ভয়ে পালিয়ে গিয়েছেন হেমন্ত সোরেন।মধ্যরাতে চটি পরে এবং চাদরে মুখ ঢেকে দিল্লির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শিবু সোরেনের পুত্রের নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তিও নিখোঁজ বলে দাবি করেছে বিজেপি।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?