*তেঁতুল গাছ থেকে পড়ে মৃ*ত্যু হয় ব্যক্তির*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বহরমপুর:তেতুল পাড়তে গিয়ে তেঁতুল গাছ থেকে পড়ে মৃ*ত্যু হল এক ব্যক্তির। মৃ*ত ব্যক্তির নাম মনোতোষ মন্ডল (৩২)। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বহরমপুর থানার চুয়াপুর তেঁতুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর মৃ*ত ব্যক্তি কিছুটা মানসিক ভরসাম্যহীন ছিল। রাস্তায় থাকত মাঝে মাঝে তেঁতুল পারত বা অন্য কোন কাজ করত। এদিন খুব সকালে ওই ব্যক্তি তেঁতুলতলা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে তেতুল গাছে উঠে ব্যাগ নিয়ে তেতুল পাড়ছিল। সেই সময় গাছ থেকে মাটিতে পড়ে ওই ব্যক্তি। ঘটনাস্থালেই মৃ*ত্যু হয় তার। পরে বহরমপুর থানার পুলিশ এসে মৃ*তদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃ*তদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?