*শেখ শাহজাহানকে নিয়ে তৃণমূলকে খোঁচা মীনাক্ষীর*


 *শেখ শাহজাহানকে নিয়ে তৃণমূলকে খোঁচা মীনাক্ষীর*

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হাওড়া:মুখ্যমন্ত্রী শাহজাহান, বাঁকিবুর তৈরি করেছেন, রাজ্যের মানুষের চাল চুরি হলে মানুষ মেনে নেবে না, হাওড়া থেকে মুখ্যমন্ত্রীকে খোঁচা মীনাক্ষীর।

শনিবার দক্ষিণ হাওড়ার জগাছা-মৌখালী এলাকাতে দলীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন সিপিএম পশ্চিমবঙ্গ রাজ‍্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন,' শাহাজানকে খুঁজে না পাওয়া গেলে তার জবাবদিহি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। উনি রাজ্যে শাহজাহান, বাঁকিবুর, পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেছেন, তবে রাজ্যের মানুষের চাল চুরি হলে মানুষ ছেড়ে কথা বলবে না। শাহাজান কোথায় আছে সেটা পুলিশ মন্ত্রী বলতে পারবেন। আমরা সেই রাজনীতি করি যেখানে কেউ ভিন্ন আচরণ করলে তাকে দল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিই।'

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?