*মিছিল করার প্রতিবাদে পুলিশ আটক করলো ১৪ জনকে, তাতেই বিক্ষোভ*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বইমেলা প্রাঙ্গনে মিছিল করার জন্য ১৪ জনকে পুলিশের আটক করার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। সেই নিয়ে রবিবার রাতভর বিধাননগর উত্তর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে এপিডিআর, যাদবপুর কমিউন-সহ একাধিক মানবাধিকার ও গণ সংগঠনের সদস্যরা। ঘটনার সূত্রপাত রবিবার লিফলেট বিলি করায়, বইমেলা চত্বর থেকে কয়েকজনকে আটক করা হয়। এর প্রতিবাদে রবিবারই বইমেলায় মিছিল করে গিল্ড কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দিতে যান মানবাধিকার ও গণ সংগঠনের সদস্যরা। কিন্তু গোড়াতেই পুলিশ ওই মিছিল আটকে দেয় বলে অভিযোগ। তাতেই শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি। অভিযোগ ছিল, ১৪ জনকে আটক করে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসে পুলিশ। বাকিদের ছেড়ে দিলেও, ২ জনকে গ্রেফতার করা হয়।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?