*গোল্ড ও ব্রোঞ্জ পেয়ে বাংলার নাম উজ্জ্বল করল অপর্না দাস*


 *গোল্ড ও ব্রোঞ্জ পেয়ে বাংলার নাম উজ্জ্বল করল অপর্না দাস*

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কাটোয়া:ন্যাশনাল স্তরে ক্যারেটে প্রতিযোগিতায় আবার বড়সড় সাফল্যের মুখ দেখল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া*। জানাগেছে,মুম্বাইয়ের মিরা রোড় এলাকায় জাপান ক্যারেটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ন্যাশনাল ক্যারেটে প্রতিযোগিতা গত ৭-৮ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছিল। *ন্যাশনাল ক্যারেটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিলো কাটোয়ার ৬ জন ছেলে-মেয়ে।* কাটোয়ার মেয়ে অপর্ণা দাস ন্যাশনাল স্তরে কাতা ও কুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অপর্ণা দাস কাতা প্রতিযোগিতায় গোল্ড পায়। কুমি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পড়েছে অপর্ণা। ছাত্রীদের কঠিন পরিশ্রম ও কোচের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সাফল্য অর্জন করেছে বলে জানান বাবা মা। অপর্ণার সাফল্যের খবরে খুশী এলাকাবাসীরা।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?