দাগাপুরে শুরু হল শ্রমিক মেলা*


 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি :শুরু হলো শিলিগুড়ি সংলগ্ন দাগাপুরে শ্রমিক মেলা। আজ থেকে শুরু হলো এই শ্রমিক মেলা। উপস্থিত ছিলেন মলয় ঘটক, শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ঋতব্রত ব্যানার্জি এছাড়া বিশিষ্ট ব্যক্তিগণ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি আধিকারিকরা। শিলিগুড়ি দাগাপুরে এই শ্রমিক মেলা শুরু হল। এই মেলার মঞ্চ থেকে অনুদান প্রদানের প্রক্রিয়া চলে। বেশ কয়েকজনকে অনুদান দেওয়া হয়। এই বিষয়ে মলয় ঘটক জানান আগে সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমিকদের ২৫ টাকা করে দিতে হতো সরকার দিতো ৩০ টাকা। এখন মাননীয়া মুখ্যমন্ত্রী সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছেন। অসংগঠিত যে কোন শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভূক্ত করতে পারবেন, তারা এককালীন ২ লক্ষ আশি হাজার টাকা পাবেন। তাদের পি এফ নেই তাই এটা এক ধরনের পিএফ। তিনি আরো জানান অনেক শ্রমিক এসেছেন এই মেলায়।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?