*শিলিগুড়ি পৌরনিগমের ব্যবস্থাপনায় শুরু হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা*


 *শিলিগুড়ি পৌরনিগমের ব্যবস্থাপনায় শুরু হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা* 

খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:শিলিগুড়ি পৌরনিগমের ব্যবস্থাপনায় আজ থেকে শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ড নিয়ে ২৭ তম উত্তরণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো। এদিন সকাল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। তরাই স্কুলের মাঠে ও দাদা ভাই মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতা, আজ শনিবার এই প্রতিযোগিতা শুরু হয়েছে আগামীকাল ২৮শে জানুয়ারি রবিবার প্রতিযোগিতার শেষ দিন। এদিন সকালে মার্চ পাস্ট ও পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা। অন্তত পাঁচ হাজার প্রতিযোগী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বলে জানা গেছে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?