রাজ্য থেকে জেলা সমস্ত খবর সবার আগে ভিডিও সহ পেয়ে যান খবর দিনভোর পেজে। Get Latest news about state, West Bengal about politics to entertainment and all at one place.
খবর দিনভোর, উত্তর ২৪ পরগনা : আগামী ৯ই এপ্রিল বুধবার উত্তর ২৪ পরগনার জেলা পানিহাটিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর এই সভাকে ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, আর সেই সভাকে সফল করতে জোরকদমে চলছে প্রস্তুতি। বুধবার উসুমপুর মাঠ পরিদর্শনে যান পানিহাটি তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ । সভাস্থল ঘিরে কর্মীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। কোথাও চলছে মঞ্চ তৈরির কাজ, কোথাও আবার সাজানো হচ্ছে ব্যারিকেড ও দর্শক বসার ব্যবস্থা। দলীয় সূত্রে জানা গেছে, এই সভায় বিপুল জনসমাগমের লক্ষ্য নেওয়া হয়েছে। সভাস্থলের নিরাপত্তা নিয়ে প্রশাসনের সঙ্গেও সমন্বয় রেখে কাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তাই শেষ মুহূর্তে কোনও খামতি না রাখতে প্রস্তুতিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, ৯ই এপ্রিলের জনসভাকে কেন্দ্র করে পানিহাটিতে এখন রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
কবে বঙ্গে ভোট? ঘোষিত হবে আজ? খবর দিনভোর, কলকাতা: রবিবার বিকালে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন পাঁচটি রাজ্য সহ অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু, পন্ডিচেরি বিধানসভা ভোটের দিনক্ষণ প্রকাশ করতে পারে। কত দফায় হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তাই জানা যাবে আজ সাংবাদিক সম্মেলন করার পর। Sir এর আবহে পশ্চিমবঙ্গে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সহ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিরকম ভাবে নির্বাচন হতে পারে তাই নিয়ে বৈঠকে হয় এবং আজ কত দফায় কবে থেকে কিভাবে হতে চলেছে বিধানসভা নির্বাচন তা জানা যাবে।
খবর দিনভর, কলকাতা: কিছু সময়ের পরেই সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচক কমিশনার জানাতে চলেছে কবে হবে বিধানসভা ভোট। কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার্সস্টোক দিল তার X হ্যান্ডেলে, ঘোষণা করলো মার্চ মাস থেকে মিলে যাবে সরকারি কর্মীদের বকেয়া ডিএ। ২০০৯ সালে ROPA অনুযায়ী বকেয়া ডিএ দেবে রাজ্য সরকার।
Comments
Post a Comment