ফের শহরে আগুন।
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ ফের শহরে আগুন। শ্যামপুকুর থানার গালিব স্ট্রীট এর খালপাড় এর কাছে গতকাল রাত ৯টা ৪৫ নাগাদ আগুন লাগে। স্থানীয় সূত্রের খবর এটি একটি লোহা কাগজপত্র প্লাস্টিক দোকান ছিল। এই ঝুপড়ি তে আজ হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা। তৎক্ষণাৎ খবর দেন দমকলের। ফলে প্রথমে দমকলের দুটি ইঞ্জিনে আসে। আরও তিনটি ইঞ্জিন আসে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। যেহেতু প্লাস্টিক দ্রব্য ছিল তাই নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। কি একে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি ।

Comments
Post a Comment