*সাপের আতঙ্কে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মহেশতলা:মহেশতলায় সাপের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী, খবর দেওয়া হলো বনদপ্তরকে।  সন্ধ্যায় মহেশতলা ২৫ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ার বাসিন্দা ছবি মন্ডলের বাড়ির সামনে একটি বিষধর সাপ দেখে আতঙ্ক ছড়ালো। সাপ দেখতে শতাধিক মানুষের ভিড়।  উল্লেখ্য আজ সন্ধ্যায় প্রায় ৫ ফুট বিষাক্ত সাপ দেখতে পায় এলাকার মহিলা। আতঙ্কিত হয়ে পড়ে ওই মহিলা। খবর পেয়ে দিবাকর নামে সোশ্যাল ওয়ার্কার ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সামনে থেকে উদ্ধার করে প্রায় পাঁচ ফুটের একটি বিষধর সাপ । পরে সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেয়া হবে বলে জানান সোশ্যাল ওয়ার্কার।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?