*মুখ্যমন্ত্রী ২৬ শে ফেব্রুয়ারি দূর্গাপুর আসছেন, চলছে প্রস্তুতি*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দূর্গাপুর: মুখ্যমন্ত্রী আসবেন দুর্গাপুরে।তার আগের মুহূর্তে চূড়ান্ত তৎপরতা পুলিশের। হেলিকপ্টারেও হলো মহড়া। সূত্রের খবর, আগামী ২৬ শে ফেব্রুয়ারি হেলিকপ্টারে দুর্গাপুরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের ভগত সিং ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে হেলিপ্যাড। সেই হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে আসবেন। তারপর সেখান থেকে দুর্গাপুরের সার্কিট হাউসে করবেন রাত্রিযাপন। সেখান থেকেই বাঁকুড়া এবং পুরুলিয়া সফরে যাবেন বলেও জানা গিয়েছে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?