*হাসপাতালের বেডে শুয়েই দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,জয়নগর: শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালের বেডে শুয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী । জয়নগর থানার অন্তর্গত তিলপি কামালিয়া হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছিল দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। এক পরীক্ষার্থী হাদিসা মোল্লা পরীক্ষা হলে পৌঁছে হটাৎ মাথা ঘুরে পড়ে যায়। সাথে সাথে তাকে ওই বিদ্যালয়ের একটি ঘরে বসানো হয় । কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিন্তিত হয়ে পড়েন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা। খবর পেয়েই জয়নগর থানার আইসি পার্থসারথি পাল ঘটনাস্থলে পৌঁছায় এবং তার নির্দেশে পরীক্ষা কেন্দ্র থেকে অসুস্থ হাদিসা মোল্লাকে স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুক্ষণ পরীক্ষা দিতে পারেনা সে । তারপর শারীরিক সমস্যা একটু মিটলে বিশেষ পরীক্ষকের উপস্থিতিতে শিক বেডে বসে পরীক্ষা দেয় হাদিসা । এরপর পরীক্ষা শেষ হলে শিক্ষকরা তার খাতা নিয়ে চলে যায়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার হাসপাতালে চিকিৎসা চলছে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?