*রাজগঞ্জে শুরু হলো ভামরি দেবীর পুজো,*


খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: 
প্রতিবছর রাজগঞ্জের অন্তর্গত বোদাগঞ্জে মাঘ মাসের মাঘী পূর্ণিমা তিথিতে ভামড়ি দেবীর পুজো ও মেলার আয়োজন করা হয়ে থাকে। এই বছরও আয়োজিত হচ্ছে ভামরি দেবীর পুজো ও মেলা। আজ থেকে শুরু হলো পুজো ও মেলা। আজ সকালে মায়ের পুজো ও মেলার শুভ সূচনা হয়। প্রতিবছর মায়ের পূজাকে কেন্দ্র করে চলে বিশাল বড় মেলা। এই মেলার যথেষ্ট খ্যাতি রয়েছে। এই বছরও ধুমধাম করে মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে শুরু হওয়া পূজো ও মেলা আগামী ২৭ এ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ মোট পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হবে পুজো ও মেলা। প্রসাদ বিতরণের সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভামরী মায়ের পূজো ও মেলাকে কেন্দ্র করে ওই এলাকা উৎসবের চেহারা নিয়েছে। এই বছর এই পুজো ৫২ তম বর্ষে পদার্পণ করলো। এদিন এই পুজো ও মেলার উদ্বোধন করেন এসজেডি এর সদস্য তথা সমাজসেবী কৃষ্ণ দাস। এছাড়া নতুন অন্নপূর্ণা মন্দিরের উদ্বোধন করা হলো এদিন। পুজো তো থাকবেই পাশাপাশি রয়েছে পাঁচ দিনব্যাপী মেলা।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?