*গলা কে*টে খু*ন এক ব্যাক্তির, তদন্তে পুলিশ*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা:মালদায় ফের গলা কে*টে খু*ন। আজ সকালে আমবাগান থেকে র*ক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃ*তদেহ। ঘটনা মালদার ইংলিশ বাজার থানার পাতালচন্ডি এলাকার। মৃ*ত ব্যক্তির নাম সুর রহমান। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানবাড়ি এলাকায়। জানা যায় ইংলিশ বাজারের পাতাল চন্ডী এলাকায় পুকুর পাহারার কাজ করতেন তিনি। আজ সকালে পুকুরের পাশে আম বাগান থেকে তার র*ক্তাক্ত মৃ*তদেহ উদ্ধার হয়। গলা কে*টে খু*ন করা হয়েছে বলে অভিযোগ। তবে কি কারণে এই খু*ন তা এখনো জানা যায়নি।

অন্যদিকে একই দিনে ইংলিশ বাজারের কুলি পাড়া এলাকায় ভাইকে খু*নের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। মৃ*ত ভাইয়ের নাম চন্দু পাসোয়ান (২১)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বড়ো ভাই বিকাশ পাসোয়ান গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। সেই সময় পাপন পাসোয়ান নামে আরেক ভাইয়ের সঙ্গে বিকাশের বিবাদ বাঁধে। দুই ভাইকে ছাড়াতে যায় চন্দু। অভিযোগ, সেই সময় বিকাশ চন্দুকে চাকু মা*রে।এদিকে একই দিনে ইংলিশ বাজারের জোড়া খুন হওয়ায় চাঞ্চল ছড়িয়েছে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?