*খড়ের গাদায় আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন*


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:প্রায় ৫ বিঘা জমির খড়ের গাদায় আগুন লাগলো সোমবার সকাল ১০ টা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কলেশ্বর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে কলেশ্বর পশ্চিমপাড়ায় বলাই দত্ত নামের এক ব্যক্তির খরের গাদায় আচমকায় আগুন লেগে যায়, তবে কিভাবে এই আগুন লেগেছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে সকাল 11 টা নাগাদ এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং তড়িঘড়ি দমকল বাহিনী সহ স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন বলে জানা যায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নেভানোর কাজ সম্পূর্ণ হয় বলে জানা যায়।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?