দুর্গাপুরে চা চক্রে দিলীপ ঘোষ

 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: আজ সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেল থেকে প্রত্ভ্রমনে বেরোন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, এরপর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার, বেঙ্গল অম্বুজা সহ বিভিন্ন রাস্তায় হাঁটেন দিলীপ ঘোষ, কথা বলেন পথ চলতি মানুষের সাথে, এরপর চতুরঙ্গ মাঠে পৌঁছন তিনি, কথা বলেন মাঠে আসা প্রাতভ্রমণকারীদের সাথে, কথা দেন তিনি তাদের হয়ে কাজ করবেন,লোকসভাতে সয়াল করবেন, কথা দেন তাদের সাথে তিনি মাঠে থাকবেন আগামীদিনে। এরপর দুর্গাপুর ইস্পাত নগরীর কাশীরাম এলাকায় নিজের হাতে দেওয়াল লিখন করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, সেখানে জনসংযোগ করেন সাধারণের সাথে, এরপর দুর্গাপুর মেন গেটে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে উড়ালপুলের নিচে চা য়ে পে দোকানে জনসংযোগ এ অংশ নেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, চা খেতে খেতে এক প্রস্থ আলোচনা সারে ন, এরপর ফের হোটেলের উদ্যেশে রওনা দেন দিলীপ ঘোষ, তারপর বর্তমানে পুজো দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার এ বেরোবেন।

Comments