জোরকদমে প্রচারকার্যে বিজেপি প্রার্থী লকেট


 খবর দিনভোর,হুগলি: হুগলিতে একছটাক জায়গা ছাড়তে নারাজ দুই তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রটি নিজের ক্ষমতায় নিয়ে আসতে রচনা বন্দ্যোপাধ্যায়  জোরকদমে প্রচারকার্য চালাচ্ছে তবে পিছিয়ে নেই বিজেপি মনোনীত প্রার্থী লকেট চ্যাটার্জি। 

বেজে গেছে লোকসভা নির্বাচনের ঘন্টা। লোকসভা নির্বাচনের প্রচারকার্যের সময় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে দেখা গেল বিশেষ ভূমিকায়। তিনি হুগলি জেলার অন্তর্গত পোলবা এলাকায় প্রচারে বেড়িয়ে ঘরের মেয়ের মতো অন্যান্য মহিলাদের সাথে তরকারি, মাছ ভাজা সহ অন্যান্য খাবার নিজের হাতে তৈরি করে বিতরণ করেন। ভোটের আগে এই কর্মসূচি কতটা প্রভাব ফেলে তাই দেখার বিষয় এখন।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী