মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার ৪১ লক্ষ টাকা, তদন্তে ইডি


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বোলপুর:গতকাল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তথা বোলপুরের বিধায়কের বাড়িতে প্রায় ১৩ ঘণ্টা ই ডি আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করেন এবং বিভিন্ন নথি সংগ্রহ করেন ও একটি মোবাইল ফোন সিজ করা হয়েছে বলে সূত্র মারফত জানা যায়। এছাড়াও নগদ ৪১ লক্ষ টাকা পাওয়া যায় বলেও জানা যায়। মন্ত্রীর বাড়িতে এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর। ইডি আধিকারীরা এই বিপুল পরিমাণে টাকা উৎস কি? সেটাই এখন খুঁজছে। গতকাল আধিকারীরা রাত্রি দশটা চল্লিশ নাগাদ মন্ত্রী বাড়ি থেকে বের হন। সংবাদ মাধ্যমের সামনে এসেও তিনি জানান ই ডি কে সহযোগিতা করেছেন। আজ বোলপুর নিচুপটি বাড়ি থেকে দুটো চল্লিশ নাগাদ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?