রেল লাইনের ধারে পোস্টের আঘাতে আহত দুই যুবক


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা:চলন্ত ট্রেন থেকে লাইট পোস্টে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত দুই যুবক। সোদপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর আগরপাড়া স্টেশন ঢোকার আগে রেললাইনের ধারে পোস্টে ধাক্কা খেয়ে গুরুতর ভাবে আহত হয় দুই যুবক। 

স্থানীয় সূত্রে খবর, টিটাগর স্টেশন থেকে ট্রেনে চেপে শিয়ালদহ যাচ্ছিলেন ওই দুই যুবক। কিন্তু শিয়ালদহ গামী ডাউন ট্রেনে দরজার ধারে দাঁড়িয়ে থাকাকালীন রেললাইন লাগোয়া এক পোস্টে সজোরে ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পরে ওই যুবকরা। এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে রেলের আধিকারিকদের দ্রুত তৎপরতায় আহত অবস্থায় ওই দুই যুবককে উদ্বার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?