বাইসনের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,নিশিগঞ্জ:মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন ছন্নমাদার ও কোদালক্ষেতি এলাকায় রবিবার লোকালয়ে দুটি বাইসনের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন  এলাকাবাসী।বাইসনের আক্রমণে এক মহিলার মৃত্যু ঘটে ও এক ব্যাক্তি গুরুতর জখম অবস্থায় নিশিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।বেশ কিছু চাষের জমিতেও তাণ্ডব চালায় বাইসন দুটি।এরফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা ও কোচবিহারের বন দফতরের আধিকারিক ও কর্মীরা ।বনদপ্তরের আধিকারিকরা জানান বাইসন দুটিকে ট্রাঙ্কুলাইজ করেছে বনকর্মীরা।ক্ষতিগ্রস্তরা সরকারি নিয়ম মেনে আবেদন করলে সহায়তা করা হবে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?