উত্তরের আকাশে দুর্যোগের ঘনঘটা, শিলিগুড়িতে শিলাবৃষ্টি, ডুয়ার্সের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত


 খবর দিনভোর,সজল দাশগুপ্ত:আকাশে দুর্যোগের ঘনঘটা, হঠাৎ আবার পরিবর্তন। পাহাড় শহর শিলিগুড়ি জলপাইগুড়িতে একাধিক জায়গায় শিলাবৃষ্টি। বসন্ত উৎসবের সকাল ভালোভাবে কাটলেও এদিন বিকেলের পরে থেকে আবার আচমকা পরিবর্তন হয়ে যায়। পাহাড়ের সাথে সাথে বদলে যায় সমতলের আবহাওয়া। পাহাড় সহ সমতলে এদিন বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। শিলিগুড়ি জলপাইগুড়ি সহ একাধিক জায়গায় এদিন শিলাবৃষ্টি হওয়ার খবর মিলেছে। এদিন সন্ধ্যার পর শিলিগুড়ির চম্পাসড়ি ,প্রধান নগর সহ বিভিন্ন এলাকায় ভারী শিলাবৃষ্টি হওয়ার খবর মিলেছে। ডুয়ার্স ও একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?