সায়নীর সাথে ভোট প্রচারে বিধানসভার স্পিকার

 


খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, যাদবপুর: কয়েকদিন প্রচন্ড গরমের পর আজ সকাল থেকেই আকাশের মুখ ভার. কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিপাত. যেমন গরম কে উপেক্ষা করেই প্রচার চলছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে তেমনি আজকেও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ রবিবার সকালে বারুইপুর শিখর বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার সারলেন। কখনো সাইকেল চালিয়ে শিখর বালি গ্রাম পঞ্চায়েতের রাম গোপালপুর এলাকায় প্রচার করতে মানুষের কাছে পৌঁছে গেলেন , আবার কখনো বা জিআই ট্যাগ প্রাপ্ত বারুইপুরের বিখ্যাত ফল বারুইপুরের পেয়ারা খেতে খেতে রবিবাসরীয় ভোটের প্রচার সারলেন। এ প্রচারে সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মত্ত ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস সহ আরো অনেকে। সাইকেলে চেপে গ্রামে ঘুরেএই অভিনব প্রচার দেখে মানুষের উৎসাহ ও উদ্দীপানা ছিল চোখে পড়ার মতো।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?