ভয়াবহ অগ্নিকাণ্ড হাসপাতালে


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়েস্ট পোর্ট থানার অন্তর্গত, রেলের অধীনস্থ, বি এন আর হাসপাতাল। সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘড়ির কাঁটায় সকাল সাতটা। হাসপাতালে চক্ষু বিভাগের ওটি তে থাকা এসি থেকে, ধোয়া বেরতে দেখাযায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, দমকলের ছটি ইঞ্জিন। এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে। আপাতত চ্ক্ষু বিভাগের ওটি রুমটি বন্ধ রাখা হয়েছে। এছাড়াও আগুন আতঙ্কে চক্ষু বিভাগে থাকা, ১০ থেকে ১৫ জন রোগীকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়ে কোনোভাবে আগুন লেগেছে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী