বিজেপি কর্মীর খু*নের আঙ্গুল তৃণমূলের দিকে

 


খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী উত্তর মোকামবেড়িয়া হাড়ভাঙ্গি এলাকায় বিজেপি কর্মীকে খু*ন অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল বলেন এই খু*নের রাজনীতি তৃণমূল করেনা। পারিবারিক ঘটনা নিয়ে রাজনৈতিক রঙ ছড়িয়েছে বিজেপির। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। বিজেপি মিথ্যে অভিযোগ করছে। অন্যদিকে বিজেপির দক্ষিণ ২৪ পরগনা সাধারণ সম্পাদক বিকাশ সরদার বলেন তৃণমূলের কালচার হচ্ছে খু*নের রাজনীতি করা। বিজেপির নিরীহ কর্মী স্বপন ঘরামি কে পিটিয়ে খু*ন করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীর স্বপন ঘোরামির তার নিজস্ব একটি পুকুর দখল ছিল। সেই পুকুর দখলকে ছিনিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে বিদেশ ঘোড়ামি বিফল হয়েছে। এবারে রবিবার সন্ধ্যা বেলার দিকে পিটিয়ে খু*ন করল বিজেপি কর্মীকে তৃণমূলের সদস্য বিদেশ ঘোরামি। তৃণমূলের সন্ত্রাস গোটা বাসন্তী এলাকা জুড়ে চলছে। মানুষ বুঝে গিয়েছে তৃণমূলের কালচার কি দখলদারি ছাড়া আর কিছুই নয়।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?