বিদ্যুতের ট্রান্সফরমার ফেটে আগুনে পুড়ে গেল অস্থায়ী দোকান


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বিদ্যুতের ট্রান্সফরমার ফেটে বিধ্বংসী আগুনে পুড়ে গেল প্রায় ৬টি অস্থায়ী দোকান। ঘটনাটি শুক্রবার রাত্রি এগারোটা নাগাদ বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ডে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর দুইটি ইঞ্জিন ও রামপুরহাট থানার পুলিশ। তবে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে প্রাথমিক অনুমান বিদ্যুতের ট্রান্সফরমার ফেটেই আগুন লেগেছে বলে জানা যায়।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?