নির্বাচনের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতিনির্বাচনের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতি


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: বারুইপুরের খিরিশতলা এলাকা থেকে অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সইদুল সরদার। তার আসল বাড়ি জয়নগর থানা এলাকার চালতাবেড়িয়ায়। অভিযুক্ত মল্লিকপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি ওয়ান সাটার এবং ছটি লাইভ কার্তুজ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বারুইপুর এবং জয়নগর থানায় মা*র্ডার, কি*ডন্যাপ, চুরি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। ধৃত এলাকায় বড় ধরনের একটি অপরাধ করার পরিকল্পনা করছিল এর জন্য সে আরো অনেককেই জড়ো করছিল বলে ও জানা গিয়েছে। অভিযুক্তকে আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ধৃতের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?