শ্রীরামপুর:- মুখ্যমন্ত্রীর সভায় সেবক কৃষ্ণ


 খবর দিনভোর, সুফল চন্দ,শ্রীরামপুর: গত মঙ্গলবার হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছিল। তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতৃবৃন্দ থেকে কর্মীদের কি বার্তা দেবেন তা শোনার জন্য দুরদুরান্ত থেকে কর্মীরা ভিড় করে সভাস্থলে। এইদিন প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। তবে এই সভাতে দেখা গেল এক বিশেষ ছবি, যেখানে সবাই তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনছেন অপরদিকে কৃষ্ণ মন্ডল নামে এক বাচ্চা ছেলে যে তার নিজের আবাসস্থল শ্রীরামপুরে দাবি করে সেই বাচ্চা ছেলেটি জল পরিবেশন করছে সবাইকে। দুরদুরান্ত থেকে আসা মানুষেরা মনযোগ সহকারে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছেন এবং অপর দিকে এই ছেলেটি জলের চাহিদা পূরণ করছে যারা তার কাছে জল চাইছে। কৃষ্ণ মন্ডল নামে বাচ্চা ছেলেটি হয়তো জানেনা কিসের জন্য ছিল এই সভা, কাকে কেন আক্রমাত্মক কথা বলছেন মুখ্যমন্ত্রী সেই বিষয়টি নিয়েও হয়তো অবগত নয় এই বাচ্চা ছেলেটি। সে শুধুই পুরো সময়টা জুড়ে (যতখন সভা চলেছে) কাগজের গ্লাসে করে জল পরিবেশন করেছে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?