আসানসোল:- কয়লা পাচারকান্ডে অভিযুক্ত আত্মসমর্পণ করে


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,আসানসোল: আসানসোলের সিবিআই আদালতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশ মেনে স‍্যারণ্ডার করেন কয়লা পাচার চক্রের অন‍্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। বর্তমানে আসানসোল আদালতে মর্নিং সেশন চলায় সাত সকালেই আদালতে হাজির হন অনুপ মাজি। এদিন একই সাথে তার আইনজীবী অভিষেক মুখার্জি অনুপ মাজির জামিনের আবেদন করেন। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক শর্তসাপেক্ষে লালার জামিন মঞ্জুর করেন। যেখানে বলা হয় অনুপ মাজি তার গ্রামের বাড়ির ঠিকানা থেকে অন‍্যত্র বের হতে পারবেন না। একই সাথে আদালতের প্রয়োজন অনুসারে তাকে হাজির থাকতে হবে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?