বোলপুর:- ঝু*লন্ত মৃ*তদেহ নিয়ে চাঞ্চল্য শান্তিনিকেতনে


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বোলপুর: শান্তিনিকেতনের আমারকুটির জঙ্গলের সামনে আশ্রমের পিছনে এক মহিলার অস্বাভাবিক ঝু*লন্ত মৃ*তদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে বাঁকুড়ার বাসিন্দার দেবাঙ্গী ভট্টাচার্য তার বাবা দেব কৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে আমার কুটির সংলগ্ন একটি আশ্রমে থাকতেন। এদিন ভোর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে সকালবেলায় আমার কুটির ও সোনাঝুরি সংলগ্ন মাঠের মধ্যে একটি গাছে তার ঝু*লন্ত দেহ উদ্ধার হয়। মৃ*তদেহের পাশ থেকে একটি চেয়ার পাওয়া গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এলে আমার কুটির রাঙ্গাবিতানে থাকতে পছন্দ করেন। তার থেকেই মাত্র ১০০ মিটার দূরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে ময়না তদন্তের জন্য।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?