হাওড়া:- পটচুল কারখানায় ভয়াবহ আগুন


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হাওড়া জগৎবল্লভপুর, বড়গাছিয়া পার্বতীপুর এলাকায় ভয়াবহ পটচুল কারখানায় আগুন। ঘটনার স্থলে দুটি দমকল গাড়ি। জগৎবল্লভপুর থানার পুলিশ, এলাকার মানুষ জানান কোটি টাকার উপরে পাটের জিনিসপত্র সামগ্রী ছিল তা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ভোরের দিকে এই আগুন লেগে যায়। তবে এই পট চুল কারখানায় কিভাবে আগুন লাগে তা সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা ও জগৎবল্লভপুর থানার পুলিশ। পাট ও প্যাকাটি থাকার কারণে আগুন আরও ভয়ানক আকার নেয় তবে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালান। বেশ কিছু জায়গায় অংশ এক জায়গায় জড়ো করে থাকা পাটের ভেতরে আগুন ঢুকেছিল । তাই বেশ কিছু জায়গায় পকেট ফায়ার থাকার কারণে বেগ পেতে হয়।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?