মালদা:- রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদা:হরিশ্চন্দ্রপুরে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী।১০ দিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েছে মা।দ্বারস্থ থানায়।

পুলিস সূত্রে জানা গিয়েছে,নিখোঁজ যুবতীর নাম তাপসী শর্মা(২২)।তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার পেমা গ্রামে।‌নিখোঁজ যুবতীর মা হীরা শর্মা বলেন,আমার মেয়ে বোবা।কথা বলতে পারে না।তবে সবকিছু বুঝতে পারে।পাঁচ মাস আগে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে বিয়ে হয়েছিল।মেয়ে আমার কাছে থাকত।কয়েকবার একাই শ্বশুরবাড়ি চলে গিয়েছিল।গত ২৫ মে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। আত্মীয় স্বজন ও শ্বশুরবাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাচ্ছিল না। কোথায় আছে?কি অবস্থায় আছে?কিছুই জানি না।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?