বীরভূম:- ভোটপরবর্তী সন্ত্রাস বীরভূমে


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: অনুব্রতহীন বীরভূমে লোকসভায় বোলপুর সহ বীরভূম আসনে তৃণমূলের জয় বোলপুর ও বীরভূম কেন্দ্রে নিকটবর্তী বিজেপি প্রার্থীদের লক্ষাধিক ভোটে হারিয়ে সহজ জয় ছিনিয়ে ফের সংসদে তৃণমূলের ২ প্রার্থী অসিত মাল সহ শতাব্দী রায় । জেলায় ইতিমধ্যে সবুজ আবিরে বিজয় উৎসবে মেতেছে তৃণমূল সমর্থকরা । এরই মাঝে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বীরভূমের বোলপুর লোকসভার মল্লারপুরের গোয়ালা গ্রামে । অভিযোগ গতকাল মধ্যরাতে তৃণমূলের একদল দুস্কৃতী গোয়ালা গ্রামের বিজেপি কর্মী শ্রীকান্ত রুইদাসের বাড়িতে বোমা মারে এমনকি তাকে প্রান নাশের চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে । বোমা মারার ফলে বাড়ির চালে অগ্নিসংযোগ হয় বলে অভিযোগ করেন মল্লারপুর ১নং মন্ডলের বিজেপি সভাপতি শ্যামল ব্যানার্জী । এ বিষয়ে তিনি আরো জানান পুলিশ ঘটনায় অভিযুক্তদের ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে অভিযুক্তদের উপর চড়াও হয়ে বোমা মারার নিদান বিজেপি নেতা শ্যামল ব্যানার্জীর । ঘটনার খবর পেয়ে বুধবার বেলা ১১:৩০ নাগাদ মল্লারপুর থানার পুলিশ এলাকা পরিদর্শন করে তদন্ত শুরু করেছে । ঘটনার জেরে আতঙ্কিত এলাক‍াবাসীরা ,এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয় । যদিও ঘটনার সাথে তৃণমূলের কোনো রুপ যোগ নেই নিজেদের গোষ্ঠীকোন্দল বলে দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?