আসানসোল:- আরজিকরের ঘটনায় পথ অবরোধ করে পড়ুয়ারা


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আরজিকরের ঘটনার প্রতিবাদের এবার পথে নামলো সালানপুর ব্লকের ছাত্রছাত্রীরা।আরজিকর কলেজের মেডিকেল ছাত্রীর ধ*র্ষণ ও হ*ত্যার ঘটনায় সঠিক বিচার চেয়ে,এবং দোষীর ফাঁ*সির দাবি জানিয়ে সালানপুর ব্লকের কলেজ পড়ুয়া থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা রূপনারায়ানপুর ডিএভি স্কুল থেকে রূপনারায়ানপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন।মিছিলের শেষে রূপনারায়ানপুর বাসস্ট্যান্ড এর কাছে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে দোষীদের শাস্তির দাবি জানায় পড়ুয়ারা।প্রায় দশ মিনিট এই পথ অবরোধ চলে।তবে মিছিলে দেখা যায় সালানপুর ব্লকের ছাত্রছাত্রীদের সঙ্গে পায়ে পা মেলান জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি অভিনব মুখার্জীকে।ছাত্রছাত্রীরা জানান কোনো দলের ডাকে নয় ছাত্র ছাত্রীরা নিজে থেকেই ঐক্যবদ্ধ হয়ে আজকের এই প্রতিবাদে যোগদেন।আমাদের একটাই দাবি আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁ*সি।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?